শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায় এই স্মার্টফোনে
/ ৬৭ বার
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নিউজ ডেক্স:
দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন এনেছে টেকনো। ‘টেকনো স্পার্ক ৫০সি’ মডেলের ফোনটির মাধ্যমে সহজেই পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। পানিরোধী হওয়ায় পানিতে পড়ে গেলেও নষ্ট হয় না ফোনটি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ৪ গিগাবাইট র‌্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ৬৪ ও ১২৮ গিগাবাইট। ফোনটিতে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর থাকায় দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির ফোনটিতে দুটি স্পিকার থাকায় ভিড়ের মধ্যেও স্পষ্ট শব্দ শোনা যায়। ফোনটিতে ড্রপ রেজিস্ট্যান্স সুবিধাও রয়েছে। ফলে প্রায় সাড়ে পাঁচ ফুট ওপর থেকে পড়ে গেলেও ভাঙে না।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটির সামনে–পেছেন ফ্ল্যাশসহ ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই ইমেজিং টুল থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায় ফোনটিতে। আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেটরের মতো এআই টুলও রয়েছে ফোনটিতে। সংস্করণভেদে ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ