শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
‘কলহের জেরে’ গায়ে আগুন ছেলের পরে চলে গেলেন বাবা
/ ৬২ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক : রাজধানীর সুত্রাপুরে ‘পারিবারিক বিরোধের জেরে’ পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সি মো. সিদ্দিক বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ এ তথ্য দিয়েছেন।
এই ঘটনায় এ নিয়ে দুজন মারা গেলেন; এর আগে তার ছেলে ইমনের মৃত্যু হয়। ২৬ বছর বয়সি ইমন শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। গেল ১৯ সেপ্টেম্বর বিকালে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকার নিজ বাসায় নিজের গায়ে আগুন দিয়েছিলেন সৌদি আরব প্রবাসী ইমন। এ সময় আগুনে তার বাবা সিদ্দিকসহ পরিবারের আরো ৪ জন দগ্ধ হন।
তারা হলেন-ইমনের চাচাতো ভাই রাজিব (৩৮), ফুফাত ভাই আরিফুর রহমান ধলু (৩৫) এবং ফুফাত বোন তানিয়া আক্তার (২০)।
চিকিৎসক মাহমুদ জানিয়েছেন, শরীরে ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিককে ভর্তি করা হয়েছিল। বাকি যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে তানিয়ার শরীরের ৬০ শতাংশ দগ্ধ, রাজিবের ১৫ শতাংশ ও ধলু মিয়া (আরিফের) ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
এই তিনজনের মধ্যে তানিয়ার অবস্থা ‘আশঙ্কজনক’ বলে জানিয়েছেন চিকিৎসক।
‘পারিবারিক কলহের জেরে’ ইমন ১৮ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন, পরদিন তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার শনিবার বলেছিলেন, বাড়িটি তাদের পৈতৃক। শুক্রবার বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিত-া হয়।
“তানিয়া ময়লা পানি পরিষ্কার করতে বললে সুলতানা বিষয়টি সৌদি আরবে অবস্থানরত ভাই ইমনকে জানান। খবর পেয়ে ইমন গতকালই দেশে ফেরেন।”
সোনিয়ার ভাষ্য, “শনিবার বিকালে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘আমিও মরব, তোদেরকেও মারব’। এ কথা বলেই নিজের ও অন্যদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।”
পরে সবাইকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে রাজিব ন্যাশনাল হাসপাতালে মেকানিক হিসেবে কর্মরত, ধলু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজের স্নাতকের শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ