শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ স্ত্রী আটক
/ ৬৫ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

নিউজ ডেক্স : মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী মো. রাব্বি মন্ডলকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ফারজানা আক্তারের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় ফারজানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি ওই গ্রামের মো. নজরুল মন্ডলের ছেলে। তিনি বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শুক্রবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাব্বির গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ফারজানা তার বাবার বাড়ি শ্রীপুরের আমতৈল গ্রামে চলে যান। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকা-ে ব্যবহৃত একটি দাও জব্দ করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার ফোন করে জানান, তার মেয়ে ও জামাতার মধ্যে ঝগড়া ও মারামারি হয়েছে। খবর পেয়ে রাব্বির বাবা বাড়িতে গিয়ে ছেলের রক্তাক্ত মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন।
নিহতের বাবা নজরুল মন্ডল বলেন, রাব্বি ১০ থেকে ১২ দিন আগে শ্বশুরবাড়ি আমতৈল গ্রামে গিয়েছিল। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। শুক্রবার সকালে খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি, আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। আমরা এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার চাই।
খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফারজানা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকা-ের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ