শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় স্কুল-মাদরাসায় চুরি: রিয়াদের ২ বছরের কারাদণ্ড
/ ৫৮ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দর্শনায় মোহাম্মদপুর নূরানী কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড মাদরাসায় চুরির ঘটনায় রিয়াদ নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা প্রদান করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি দর্শনার মোহাম্মদপুর নূরানী কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড মাদরাসায় চুরির ঘটনা ঘটে। ঘটনার পর মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে রিয়াদ জড়িত বলে শনাক্ত করে।

পরে আজিমপুর যুব সমাজের সক্রিয় সহযোগিতা ও দেওয়া তথ্যের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মাদরাসা থেকে চুরি হওয়া মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামাল পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

গ্রেপ্তারের পর একই দিন রিয়াদকে আদালতে সোপর্দ করা হয়। সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে ২ বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চুরির ঘটনায় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং আদালতের মাধ্যমে সাজা নিশ্চিত হওয়ায় দর্শনা থানা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে অভিযানে সহযোগিতা করায় আজিমপুর যুব সমাজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ