শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কেন্দ্রীয় ব্যাংকের ৩টি তহবিলে যুক্ত মার্কেন্টাইল ব্যাংক
/ ৫৫ বার
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের পণ্য রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে মোট পাঁচ হাজার কোটি টাকার তিনটি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি করেছে বেসরকারি খাতের এই ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. তহিদুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিশিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খান প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কেন্টাইল ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই স্কিমগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর আধুনিক অর্থনীতি বিকাশে ভূমিকা রাখবে মার্কেন্টাইল ব্যাংক। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও দারিদ্র্য হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক গত ৭ জুন রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে। এই তহবিল থেকে রপ্তানিকারকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। পরদিন পরিবেশবান্ধব কারখানা ভবন ও পরিবেশবান্ধব শিল্প খাতের জন্য এক হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকেরা এই তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণ পাবেন। ২৫ জুন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের জন্য এক হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তারা এই তহবিলের ঋণ পাবেন ৪ শতাংশ সুদে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ