শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
পশ্চিমবঙ্গে বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর
/ ৬৬ বার
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ বাড়িতে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরের গুমা ২৪ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর ) মোবাইল লোকেশন ট্ট্যাক করে গুমা এলাকা থেকে অভিযুক্ত নিখিল হালদারকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। জানা যায়, অশোকনগর থানা এলাকার গুমা রেলগেট সংলগ্ন এলাকায় বাড়ি অভিযুক্ত নিখিল হালদারের। পুলিশ সূত্রে প্রকাশ, নিখিলের ছেলে মদ্যপানে আসক্ত হয়ে নেশামুক্তি কেন্দ্রে রয়েছে। তাঁর স্ত্রী পরিচারিকার কাজ করেন। ফলে দিনের একটি সময়ে বাড়িতে নিখিল ও তাঁর পুত্রবধূ থাকতেন। অভিযোগ, বুধবার (২৩ সেপ্টেম্বর ) সেই সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করেন নিখিল। লোকলজ্জার কারণে ২ দিন থানায় যায়নি ওই গৃহবধূ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) রাতে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। এদিকে থানায় অভিযোগ হয়েছে জানতে পেরেই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত নিখিল। অভিযুক্তকে হাতেনাতে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজ পেতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্ট্যাক করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, গুমার একটি এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছেন অভিযুক্ত নিখিল হালদার। দ্রুত সেখানে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। এরপরেই অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ