শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
রিহ্যাব নেতাদের ঋণখেলাপি ও কর-ভ্যাটের তথ্য চাইলো বাণিজ্য মন্ত্রণালয়
/ ৪৮ বার
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঋণখেলাপি এবং কর, ভ্যাট ও শুল্ক পরিশোধের হালনাগাদ তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ লক্ষ্যে রিহ্যাবের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের তালিকা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি চেয়েছে মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, রিহ্যাবের ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সব সদস্যের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য এবং কর, ভ্যাট ও শুল্কের হালনাগাদ অবস্থা যাচাই করা হবে। এ জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি অবগতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব এবং মহাপরিচালকের (বাণিজ্য সংগঠন) কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ