শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১
/ ৩৫ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে মো. হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার জাপানীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হাসান মিয়া বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে জয়পাশা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল জাপানীবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানতে পারে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসান মিয়াকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তার হাসান মিয়াকে মঙ্গলবার সকালে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
29 September 2026

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika