শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় কেরুর আখক্ষেত পরিদর্শনে এমডি
/ ৪৮ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ

দেশীয় চিনি শিল্পের কাঁচামাল আখের উৎপাদন বাড়াতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এরই ধারাবাহিকতায় আখের জমি পরিদর্শন করে চাষিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান।

মঙ্গলবার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলীর আখের জমি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় আখের বর্তমান বৃদ্ধি, পরিচর্যা ও সম্ভাব্য ফলন সম্পর্কে মাঠপর্যায়ে খোঁজখবর নেন ব্যবস্থাপনা পরিচালক।

পরিদর্শনকালে আখের গুণগত মান ও উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে আখক্ষেতে যথাসময়ে ‘ডিট্রাসিং’—অর্থাৎ পুরোনো, শুকনো ও রোগাক্রান্ত পাতা অপসারণের বিষয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

মোহাম্মদ রাব্বিক হাসান বলেন, আখের সঠিক পরিচর্যা, সময়োপযোগী কৃষি ব্যবস্থাপনা এবং নিয়মিত মাঠপর্যায়ের তদারকির মাধ্যমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এতে একদিকে চাষির আয় বাড়বে, অন্যদিকে চিনিকলের জন্য পর্যাপ্ত আখের সরবরাহ নিশ্চিত হবে। এর মাধ্যমে দেশীয় চিনি শিল্পকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করার পথ সুগম হবে।

তিনি আরও বলেন, আখচাষিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ বাড়াতে হবে। চাষিদের যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, সাব-জোন প্রধান এম. এ. রতনসহ সংশ্লিষ্ট সিডিএবৃন্দ।

কেরু অ্যান্ড কোম্পানি সূত্রে জানা যায়, আখচাষিদের উৎপাদন বাড়াতে নিয়মিত মাঠ পরিদর্শন, কৃষকদের বৈজ্ঞানিক পরামর্শ প্রদান এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। কর্মকর্তাদের মাঠপর্যায়ের এমন তৎপরতায় আখচাষিরা আরও উৎসাহিত হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ