শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি
/ ৪৬ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে ওই দিনটিকেও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটি থাকছে। এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর—শুক্রবার ও শনিবার—নিয়মিত সাপ্তাহিক ছুটি। অর্থাৎ মাঝের এক দিনের ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে এই অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি করবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত ও পারিবারিকভাবে উৎসব উদযাপনের সুযোগও বাড়বে।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
30 September 2026

দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika