শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
/ ৫৫ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার দুপুর ১২টায় নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বদিউজ্জামাল।

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও দায়িত্বশীল করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের অর্জিত সাফল্যকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ