শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজে নজরুল বর্য উদযাপন উপলক্ষে আলোচনা সভা 
/ ৪২ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

মো: কবির হোসেন রাজিব, নিজস্ব প্রতিনিধি:

“গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। ” কবিতার এই লাইনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই নজরুল বর্ষ উদযাপিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন এমপি। প্রধান অতিথি ফজলুল হক মিলন বলেন, কবি নজরুল ইসলাম ছিলেন মানবিক, প্রেমের ও বিদ্রোহী কবি।

জীবনে দুঃখ ও কষ্ট ছাড়া কোনো মানুষ সাফল্য লাভ করতে পারিনি। নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। অনেক অভাব ও কষ্টের মাঝে তিনি জীবনযাপন করেছেন। তিনি তাঁর লেখনীর মাধ্যমে মানবিকতার প্রকাশ করেছেন। শত অন্যায়ের বিরুদ্ধে কবিতার ভাষায় তিনি প্রতিবাদ করে বাঙ্গালিদের ঐক্যবদ্ধ রেখেছিলেন। নজরুলের আদর্শ নিয়ে আমরা পথ চললে কখনও পথভ্রষ্ট হওয়ার সম্ভবনা নেই। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল পেরেরা সিএসসি। সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ সহকারি শিক্ষক মার্টিন পেরেরা এবং আমেনা খাতুন মনির যৌথ উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী সাইফ আল ইসলাম, বাইবেল থেকে পাঠ‌ করেন শিক্ষার্থী স্বপ্নীল রোজারিও, গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী দেবজিৎ সাহা।

আলোচনা সভা শেষে চল চল চল রণ সংগীত, এসো হে সজল শ্যাম ঘন দেয়া বেনু-কুঞ্জ ছায়ায় এসো তাল তমাল বনে নজরুল সংগীত, দুর্গম গিরিকান্তার দলীয় কবিতা আবৃত্তি, কবি কাজী নজরুল ইসলামের পুত্র বিয়োগ ( বুলবুল) সম্পর্কিত একক অভিনয়, আমি যার নূপুরের ছন্দ দলীয় সংগীত শিক্ষার্থীরা পরিবেশন করেন।

উক্ত সাংস্কৃতি অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
29 September 2026

সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজে নজরুল বর্য উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika