শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে আগন্তুকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
/ ৫৭ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

‘রক্তের গ্রুপ জানুন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আগন্তুক ব্লাড ব্যাংক-এর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নিয়ে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। রক্তের গ্রুপ জানার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং জরুরি সময়ে রক্তদাতা খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

২০১৯ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগন্তুক’ রক্তদান ও রক্তের প্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষা সহায়তা, আর্থিক সহায়তা, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকদের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা বাড়বে এবং সংকটময় সময়ে মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
29 September 2026

আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে আগন্তুকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika