শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
জাতীয় কন্যাশিশু দিবস আজ
/ ২৯ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অংশগ্রহণ বাড়লেও মাধ্যমিক পর্যায়ে এসে তাদের ঝরে পড়ার হার এখনো উদ্বেগজনক।

সরকারি বিভিন্ন উদ্যোগ ও উপবৃত্তির কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের বিদ্যালয়ে ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিক শিক্ষায় ছেলে-মেয়ের অংশগ্রহণেও এসেছে তুলনামূলক সমতা।

তবে মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। ব্যানবেইস ও শিক্ষা মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে ছেলেদের ঝরে পড়ার হার প্রায় ৩০ দশমিক ৬৩ শতাংশ। মেয়েদের ক্ষেত্রে এই হার আরও বেশি—প্রায় ৩৪ দশমিক ৮৭ শতাংশ।

মেয়েদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার অন্যতম বড় কারণ বাল্যবিবাহ। বিবিএসের জরিপের তথ্য অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭১ শতাংশ মেয়ে বাল্যবিবাহের কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়ে।

শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, শুধু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করলেই হবে না; কন্যাশিশুকে শিক্ষার সঙ্গে ধরে রাখতে নিরাপদ পরিবেশ, আর্থিক সহায়তা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কারণ, একটি কন্যাশিশুর শিক্ষা শুধু তার নিজের ভবিষ্যৎ নয়—এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, সমাজ এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন। তাই কন্যাশিশুর শিক্ষার সুযোগের পাশাপাশি শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ