শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
রুইতনপুরে জমি দখল, উচ্ছেদ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
/ ৫৪ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামে জমি দখল, ঘরবাড়ি থেকে উচ্ছেদ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং দুটি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আজিজুল হক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী উমিয়া খাতুন।

জমি মাপজোক ও আপসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তিনি জমির দখল বুঝে পাননি বলে দাবি করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাঁর।

ভুক্তভোগী উমিয়া খাতুন রুইতনপুর গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, একই গ্রামের মৃত ইয়াসিন শেখের ছেলে আজিজুল হকের কাছ থেকে তিনি বহু বছর আগে জমি কিনেছিলেন। জমি কেনার পর থেকেই সেটির দখল বুঝে পাওয়া নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে তাঁকে বিভিন্ন সময় মামলা-হামলার ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উমিয়া খাতুনের অভিযোগ, সম্প্রতি তাঁর প্রতিবন্ধী স্বামী ও সন্তানদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া তাঁর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছেন বলে জানান।

উমিয়া খাতুন বলেন, “থানা থেকে পুলিশ ও আমিন গিয়ে জমি মেপে সবকিছু ঠিক করে দেওয়ার পরও আজিজুল ও তাঁর সহযোগীরা ওই জমি দখল করে রেখেছে। আমার দুটি ছাগলও নিয়ে গেছে। আমার ছেলেদেরও মেরে ফেলার হুমকি দিয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েও কোনো সহযোগিতা পাইনি।”

ঘরবাড়ি ও মালামাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তাঁর ঘরের ভেতরে প্রয়োজনীয় জিনিসপত্র ও সেলাই মেশিন রয়েছে। কিন্তু জমি ও ঘর দখলে থাকায় তিনি সেখানে যেতে পারছেন না। সেখানে যেতে চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে উমিয়া খাতুন বলেন, “আমি গরিব মানুষ, তাঁদের সঙ্গে পেরে উঠব না। ভিক্ষা করে খাই। আমার স্বামী ও সন্তানরাও প্রতিবন্ধী। এ অবস্থায় আমি অসহায় হয়ে পড়েছি। আমি আমার জমি ও ঘর ফিরে পেতে চাই।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আজিজুল হক। তিনি বলেন, উমিয়া খাতুনের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “আমি তাদের মারধর করিনি, প্রাণনাশের হুমকি দিইনি কিংবা কোনো লুটপাটও করিনি। আমি ঢাকায় থাকি। অযথা কেন এসব ঝামেলায় জড়াতে যাব?”

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে জমি নিয়ে বিরোধের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
30 September 2026

রুইতনপুরে জমি দখল, উচ্ছেদ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika