শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
প্রিজন ভ্যানের চাপায় বৃদ্ধা নিহত
/ ৩৭ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

দীল আফরোজা, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে প্রিজন ভ্যানের চাপায় গৌরী রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী রোডের রেলক্রসিং এলাকার কাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক পার হওয়ার সময় গৌরী রানীকে একটি প্রিজন ভ্যান চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রিজন ভ্যানটি আসামি নিয়ে গাজীপুর আদালতের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায়। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।’

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
30 September 2026

প্রিজন ভ্যানের চাপায় বৃদ্ধা নিহত

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika