শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় পেঁয়াজ সংরক্ষণে ২০ কৃষক পেলেন এয়ার ফ্লো মেশিন
/ ৬৯ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:১৪ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:

পেঁয়াজ উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। এর অংশ হিসেবে ২০ জন কৃষকের মাঝে আধুনিক এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজ সংরক্ষণের উপযোগী ঘরের পরিবেশ তৈরিতে প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ২৮ হাজার টাকা করে নগদ সহায়তা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ‘কৃষিই সমৃদ্ধি’ ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এসব মেশিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আলমডাঙ্গায় পেঁয়াজের আবাদ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৫০ বিঘা জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। এর মধ্যে প্রায় ৭০ বিঘা জমিতে ইতোমধ্যে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে।

কৃষকদের ভাষ্য, পেঁয়াজ উৎপাদনের পর সংরক্ষণই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। উপযুক্ত পরিবেশের অভাবে সংরক্ষণকালে পেঁয়াজের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে যায়। আধুনিক এয়ার ফ্লো প্রযুক্তি ব্যবহারের ফলে সংরক্ষণাগারে প্রয়োজনীয় বায়ু চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। এতে পেঁয়াজের পচন ও সংরক্ষণ-পরবর্তী ক্ষতি কমবে বলে আশা করা হচ্ছে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে সক্ষমতা বাড়ানো গেলে কৃষকরা তাৎক্ষণিকভাবে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হবেন না। দীর্ঘদিন সংরক্ষণ করে বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি মৌসুমের বাইরে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়ানো সম্ভব হবে, যা আমদানিনির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারে।

সরকারের এই উদ্যোগকে কৃষকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মাঠ পর্যায়ে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি পৌঁছে দেওয়া গেলে পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে উৎপাদিত পেঁয়াজের অপচয় কমিয়ে কৃষকের আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। আলমডাঙ্গায় বিতরণ করা এয়ার ফ্লো মেশিনগুলো সরবরাহ করেছে জনতা ইঞ্জিনিয়ারিং।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কৃষকদের হাতে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি পৌঁছে দেওয়ার এই উদ্যোগের ফলে আলমডাঙ্গায় পেঁয়াজের আবাদ আরও সম্প্রসারিত হবে এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই কমে আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
01 October 2026

আলমডাঙ্গায় পেঁয়াজ সংরক্ষণে ২০ কৃষক পেলেন এয়ার ফ্লো মেশিন

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika