শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দামুড়হুদায় পেঁয়াজ সংরক্ষণে ৩০ কৃষক পেলেন এয়ার ফ্লো মেশিন
/ ৪২ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:

পেঁয়াজ উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সক্ষমতা বাড়াতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজ সংরক্ষণের উপযোগী ঘরের পরিবেশ তৈরির জন্য প্রত্যেক কৃষককে নগদ ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে ‘কৃষিই সমৃদ্ধি’ ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এসব মেশিন বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলায় পেঁয়াজের আবাদ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ কর্মসূচির ধারাবাহিকতায় চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৫০ বিঘা জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। এর মধ্যে প্রায় ৭০ বিঘা জমিতে ইতোমধ্যে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, পেঁয়াজ উৎপাদনের পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ করা গেলে সংরক্ষণ-পরবর্তী ক্ষতি কমানো সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন বাজারজাতের উপযোগী রাখা যাবে এবং মৌসুমের বাইরে পেঁয়াজের সরবরাহও বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ লক্ষ্যেই সরকার কৃষক পর্যায়ে আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তুলতে এয়ার ফ্লো মেশিনসহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। দামুড়হুদায় বিতরণ করা মেশিনগুলো ‘জনতা ইঞ্জিনিয়ারিং’ সরবরাহ করেছে। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম।

এ ছাড়া দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবজালুর রহমান সবুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃষকদের হাতে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি পৌঁছে দেওয়ার ফলে দামুড়হুদায় পেঁয়াজ চাষ আরও সম্প্রসারিত হবে এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে কৃষকের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
30 September 2026

দামুড়হুদায় পেঁয়াজ সংরক্ষণে ৩০ কৃষক পেলেন এয়ার ফ্লো মেশিন

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika