মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার,চুয়াডাঙ্গা:

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

এ বছরের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’ (Our Hands, Our Future!)। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ ছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু এবং পৌর জামায়াতের আমির মাহের আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং হাত ধোয়ার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের শেষে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও জনসমাগমস্থলে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ