মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউট এবং দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে নবাগত নার্স ও শিক্ষার্থীদের বরণ, ক্যাপিং, শিরাভরণ, কোমরবন্ধনী প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের অনুষ্ঠানে তিনি নবাগত নার্সদের ক্যাপিং ও ব্যাচ পরিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডি সেবাস্টিয়ান টুডু। এ সময় নার্সিং অধ্যক্ষ সিষ্টার. সুমনা এডনা রোজারিও ও ডা. ইজদানী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ৫৬তম ব্যাচ, বিএসসি ইন নার্সিং চতুর্থ ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের ক্যাপ ও ব্যাচ পরিয়ে দেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সেলিনা আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ত্ত্বত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, আবাসিক ডাঃ নূর আলমসহ প্রমুখ।

‘সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই শান্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নার্সিং পেশার দায়িত্ব, মানবিকতা ও রোগীদের প্রতি আন্তরিক সেবার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমরবন্ধনী প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নার্সিং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত নার্স ও শিক্ষার্থীরা নিষ্ঠা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন‌ নবাগত শিক্ষার্থীরা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ