
নিজস্ব প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও ১৫-১০-২০২৬ইং তারিখে শ্বারদীয় দুর্গা পূজা উপলক্ষে কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা ত্রীমহোনী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রী অসিত কুমার (হিতু বিশ্বাস)এর উদ্দোগে নিজ বাস ভবনে বেলা ৯টায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এ মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসানুজ্জামান হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম।
বস্ত্র বিতরণ কালে উপস্থিত সকলের উদ্দেশ্য শ্রী অসীত কুমার বলেন,সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস,আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বেশি আপনাদের পাশে দাড়াতে পারি।
এ সময় তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একাত্মা হয়ে আনন্দ উৎযাপন করবো,ধর্ম যার যার উৎসব হোক সবার। এ সময় প্রায় দূই শতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিশির কুমার বিশ্বাস, তুলিকা বিশ্বাস, অসিম বিশ্বাস, শ্যামলী বিশ্বাস সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র উপহার পেয়ে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেন আগতকরা।

