সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মহাষষ্ঠীতে শুরু দুর্গাপূজার মূল আয়োজন
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুক্রবার ১৬ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে দেশের হাজারো পূজামণ্ডপ। দেবী দুর্গার আগমনকে ঘিরে ইতোমধ্যে মন্দির ও পূজামণ্ডপগুলোতে শেষ হয়েছে অধিকাংশ প্রস্তুতি। কোথাও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, কোথাও চলছে আলোকসজ্জা ও দর্শনার্থীদের চলাচলের ব্যবস্থা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। এরপর থেকেই দেবী দুর্গার আগমনের অপেক্ষায় ছিলেন ভক্তরা। আজ সকালে ষষ্ঠীপূজা এবং সন্ধ্যায় দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আয়োজন। বোধন অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি।

শাস্ত্রীয় বিধান অনুযায়ী, শরৎকালের দুর্গাপূজায় দেবীর বোধন করা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, রাবণবধের উদ্দেশ্যে ভগবান রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। অসময়ে এই পূজা অনুষ্ঠিত হওয়ায় তা অকালবোধন নামে পরিচিত।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন। তিথির কারণে এবার পূজার আনুষ্ঠানিকতা ছয় দিন ধরে চলবে। শনিবার ও রবিবার দুদিন মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার মহাষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এ সময় পূজামণ্ডপগুলোতে দেবীদর্শন, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এদিকে, উৎসবের প্রস্তুতির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি। বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠন দুটি জানায়, পূজার আগে দেশের ৩৪টি স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় করা ১১টি মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় দুর্গাপ্রতিমা ও মন্দিরে হামলার অভিযোগ তুলে ধরা হয়। এ ছাড়া ফরিদপুরের একটি ঐতিহ্যবাহী কালীমন্দিরে চুরি এবং সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, দোকানপাট ও মন্দিরে হামলা ও লুটপাটের অভিযোগ জানানো হয়। নওগাঁয় ডাকাতির খবরও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো। একই সঙ্গে সব ধর্মের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে তারা।

পূজা ঘিরে বিপণিবিতান ও স্থানীয় বাজারগুলোতেও বেড়েছে মানুষের আনাগোনা। নতুন পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের প্রয়োজনীয় সামগ্রী কিনছেন ক্রেতারা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পূজামণ্ডপ ঘুরে উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দুর্গোৎসব বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, সম্প্রীতি ও সামাজিক মিলনমেলার গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবেও পরিচিত।

পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। অর্থাৎ, এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরে এবার ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের ২৬১টির তুলনায় তিনটি কম।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে ২২ দফা নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। এর মধ্যে রয়েছে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবী মোতায়েন, সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখা এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা। সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ