মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত কমিটি। রোববার সকাল ১১টার দিকে সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহের পাশাপাশি আগুনের সূত্রপাত এবং রিসোর্টটির কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।

ঘটনাস্থলে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান সাংবাদিকদের জানান, আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ছিল না। প্রতিষ্ঠানটিকে এর আগে চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের কারণ এবং অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে তদন্ত কমিটি। তদন্ত শেষে অনিয়মের বিস্তারিত তুলে ধরা হবে।

শনিবার সকালে কাঠের তৈরি তিনতলা রিসোর্টটিতে আগুন লাগে। এতে ১০ পর্যটকের মৃত্যু হয় এবং দগ্ধ হন আরও ছয়জন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে উড়োজাহাজে ঢাকায় পাঠানো হয়। অন্য দুজনের চিকিৎসা চলছে কক্সবাজার সদর হাসপাতালে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান, মিলিতা মেহেজাবিন, খিলগাঁওয়ের লায়লা জাহান ও নাফিসতা মীম, চুয়াডাঙ্গার ফারিহা কবির এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। তবে কোন মরদেহটি কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাকি চারজনের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, আগুনে নিহতদের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ