
বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবমুখর পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন।
শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের আন্তরিকতার প্রতিফলন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবটি আনন্দমুখর ও সম্প্রীতির বন্ধনে উদযাপিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

