মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কলাপাড়ায় নারী হাসপাতালকর্মীকে মারধরের অভিযোগ, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক নারী হাসপাতালকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসক ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসকসহ তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মো. আলাউদ্দিন।

মামলার আসামিরা হলেন ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা (৩৫), হাসপাতালের চিকিৎসক পরিচালক মো. নাহিদ ইসলাম (৩৫) এবং সাবিনা আক্তার (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমার অফিসকক্ষে এ ঘটনা ঘটে। চিকিৎসকের জন্য তিনটি মোগলাই পরোটা কিনে বাসায় পাঠান লামিয়া। চালক আবু বক্করের মাধ্যমে নাস্তা পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসক ক্ষুব্ধ হয়ে তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে অফিসকক্ষের দরজা বন্ধ করে লামিয়াকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। এ সময় তাঁর দিকে পেপারওয়েট ও শক্ত বোর্ড ছুড়ে মারা হয় এবং জুতা দিয়ে পেটানো হয় বলে অভিযোগ করেছেন বাদী। এতে লামিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁর বুকের ডান পাশেও গুরুতর আঘাত লাগে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া লামিয়ার ব্যবহৃত একটি স্মার্টফোন ভাঙচুর এবং তাঁর শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। ঘটনার খবর পেয়ে লামিয়ার স্বামী মো. আলাউদ্দিন সেখানে গিয়ে আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করেন। পরে তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় চিকিৎসকসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা এজাহার করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ