মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
নীলফামারীতে বিআরটিএ-এর লিফলেট বিতরণ ও ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনী
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দিনব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বিআরটিএ নীলফামারী সার্কেলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী জেলা শহরের প্রধান প্রধান সড়ক, বিভিন্ন যানবাহন ও স্থানীয় বাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচার চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

পরবর্তীতে সন্ধ্যায় জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার, চৌরঙ্গী মোড় এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়। এ সময় চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিআরটিএ নীলফামারী সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মেহেদী হাসান, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট রোহান সরকার রঞ্জু, আমিনুল ইসলাম ও কামাল হোসেনসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ