
বশিরুল আলম, চুয়াডাঙ্গা, সিনিয়র স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে নৈশ ইবাদত ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা পৌর জামায়াত কার্যালয়ে শুরু হওয়া এ কর্মসূচি শুক্রবার ২৩ অক্টোবর ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শেষ হয়।
চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে সংগঠনের মজবুতি ও সম্প্রসারণ সম্ভব। আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক শফি ও আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবীর ও ইমরান হোসেনসহ পৌর জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।

