মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন আনন্দ যুব সংঘ
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২১ অপরাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দর্শনায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে উইলস ক্লাবকে ৪–৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আনন্দ যুব সংঘ।

বৃহস্পতিবার বিকেল ৪টায় দর্শনা পৌরসভার শান্তিনগর এলাকার সুগন্ধা মাঠে দর্শনা যুব সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. মশিউর রহমান বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মনির্ভর বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম, প্রবীণ বিএনপি নেতা আজিজুল হক, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমান, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক শিমুল, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফাইনাল খেলার সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজ ইসলাম বিদ্যুৎ, দর্শনা থানা যুবদলের সদস্য আকাশ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করেন। মাঠে আনন্দ যুব সংঘ ও উইলস ক্লাবের মধ্যকার লড়াইয়ে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৫–৪ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আনন্দ যুব সংঘ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাইনুদ্দিন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি সংরক্ষণ, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ