সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দেশে আসছে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা এবং ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি মেশিন সরবরাহের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে জনগণের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তবে দীর্ঘদিনের সমস্যা এক দিন বা এক মাসে সমাধান করা সম্ভব নয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা কম। একজন চিকিৎসকের যেখানে ৫০ জন রোগী দেখার কথা, সেখানে তাঁকে ২৫০ থেকে ৩০০ রোগী দেখতে হচ্ছে। এতে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং চিকিৎসাসেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। হাসপাতাল পরিদর্শনের সময় কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁদের রোস্টার তালিকা নেওয়া হয়েছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপন করা যাবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি ক্লিনিকগুলো নির্ধারিত শর্ত মেনে চলছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে। চিকিৎসাসেবায় অব্যবস্থাপনা বা শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, মাতৃসেবা এবং শিশুদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাতে পাঁচ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক প্রসবের হার বাড়াতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। এর আগে সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী। ফুলপুর হাসপাতালে অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা দেখে বাথরুম সংস্কার এবং হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ