
মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
‘তোমরাই আগামীর বাংলাদেশ। তোমরাই এ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। আগামীর বাংলাদেশ হবে উন্নয়ন ও সাম্যের বাংলাদেশ।’ শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে। এর মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষকদের উপকারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
রোববার দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দানিহারী উচ্চবিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দানিহারী উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

