মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দোয়ারাবাজারে চেয়ারম্যান প্রার্থী কামরুলের মতবিনিময় সভা
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম মাস্টারের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. বাবলু আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট মুরব্বি মো. জমির আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সুরমা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সুরমা ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর গ্রামের সমাজসেবক মো. বকুল মিয়া,রশিদ আহমদ,আব্দুল কুদ্দুস, আব্দুল আজিজ, নুরুল ইসলাম, হুরমত আলী,কাবিল আহমদ,আকলুছ আলী,তাহের মিয়াসহ প্রমুখ।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম মাস্টার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেটে অবস্থান করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একটি আদর্শ পরিবারের সন্তান এবং সিলেটের এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক, তিন গ্রামের ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ