সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দৃষ্টিশক্তি হারানোর আগেই চোখে দেখা দেয় যেসব লক্ষণ
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

দৃষ্টিশক্তি হারানো মানেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যাওয়া নয়। চোখের সামনে সোজা রেখা বাঁকা দেখা, পরিচিত মানুষের মুখ ঝাপসা হয়ে যাওয়া কিংবা পড়তে অসুবিধা হওয়াও হতে পারে দৃষ্টিশক্তি কমে যাওয়ার প্রাথমিক লক্ষণ। এসব পরিবর্তনকে অনেকেই চশমার পাওয়ারের সমস্যা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা না নিলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

অন্ধত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর অক্টোবর মাসে পালন করা হয় অন্ধত্ব সচেতনতা মাস। এ উপলক্ষে চোখের বিভিন্ন রোগের লক্ষণ এবং নিয়মিত পরীক্ষা করানোর গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

চিকিৎসকদের মতে, অন্ধত্বের লক্ষণ সবার ক্ষেত্রে এক রকম হয় না। কারও প্রথমে পাশের দিকের দৃশ্য দেখার ক্ষমতা কমে যায়, আবার কারও দৃষ্টির কেন্দ্রস্থল ঝাপসা হয়ে আসে। অনেক ক্ষেত্রে রোগ গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত আক্রান্ত ব্যক্তি সমস্যাটি বুঝতে পারেন না।

গ্লুকোমার কারণে ধীরে ধীরে পার্শ্বদৃষ্টি সংকুচিত হতে পারে। ফলে দরজার চৌকাঠে ধাক্কা খাওয়া কিংবা সিঁড়ির ধাপ দেখতে অসুবিধা হওয়ার মতো ঘটনাকে অনেকে সাধারণ অসাবধানতা মনে করেন। অন্যদিকে ডায়াবেটিসজনিত চোখের রোগে রেটিনার রক্তনালি ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘদিন দৃষ্টিশক্তি স্বাভাবিক মনে হতে পারে।

চোখের রেটিনার ম্যাকুলা অংশ স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। এ অংশ আক্রান্ত হলে সোজা রেখা ঢেউখেলানো দেখা, মানুষের মুখ ঝাপসা লাগা, পড়তে অসুবিধা হওয়া কিংবা দৃষ্টির কেন্দ্রে কালো বা ফাঁকা অংশ দেখা দিতে পারে।

এ ছাড়া হঠাৎ আলোর ঝলকানি দেখা, চোখের সামনে নতুন করে অনেক ভাসমান দাগ দেখা এবং দৃষ্টির ওপর পর্দার মতো ছায়া নেমে আসাকে জরুরি সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা হয়। এসব লক্ষণ রেটিনায় ছিঁড়ে যাওয়া বা রেটিনা বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত হতে পারে। এমন পরিস্থিতিতে দেরি না করে জরুরি ভিত্তিতে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

দৃষ্টিশক্তির পরিবর্তন বোঝার জন্য বাড়িতে একটি চোখ ঢেকে অন্য চোখ দিয়ে দরজার ফ্রেম বা লেখার পৃষ্ঠা দেখে নিতে পারেন। রেখা বাঁকা দেখাচ্ছে কি না, দৃশ্য অস্পষ্ট লাগছে কি না কিংবা কোনো অংশ দেখতে সমস্যা হচ্ছে কি না, খেয়াল করুন। এরপর অন্য চোখ দিয়েও একইভাবে পরীক্ষা করুন।

বিশেষজ্ঞদের পরামর্শ, চোখের ছোট পরিবর্তনকেও অবহেলা করা উচিত নয়। বিশেষ করে হঠাৎ দৃষ্টিশক্তিতে পরিবর্তন দেখা দিলে সেদিনই জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে হবে। কারণ দৃষ্টিশক্তি একবার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলে তা ফিরিয়ে আনা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ