মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
টোকিওতে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ করতে উন্মুখ হয়ে রয়েছেন জাপানি ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

বুধবার বিকেলে জাপানের রাজধানী টোকিওতে জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে জাপানি ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে দেশে আরও বেশি বিনিয়োগ আনতে চায় সরকার। সে লক্ষ্যে বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশে সংস্কার নিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার সংস্কার বলতে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নকে বোঝে। সরকারের কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের জন্য আরও ভালো সুযোগ তৈরি করা।

তিনি আরও বলেন, জাপানের মতো পরিচ্ছন্ন ও উন্নত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রান্তিক মানুষের উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও উন্নত বাংলাদেশ গড়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ