মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আধুনিকায়নে প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং টিকিট কালোবাজারি সিন্ডিকেটমুক্ত স্টেশন নিশ্চিত করার দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির কাছে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া।

স্মারকলিপিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত আধুনিকায়ন ও সংস্কার, প্ল্যাটফর্মে পর্যাপ্ত ফ্যান ও বসার আসন স্থাপন, গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সময় ও সংখ্যা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি এবং যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া টিকিট কালোবাজারি প্রতিরোধে কার্যকর নজরদারি, স্বচ্ছ টিকিট ব্যবস্থাপনা ও নিয়মিত অভিযান পরিচালনা, স্টেশনের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের অভিযোগ গ্রহণ এবং দ্রুত প্রতিকারের জন্য কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা চালুর দাবিও তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এবং যাত্রীরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হয়রানিমুক্ত রেলসেবা পাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ