সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক জানার পর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহসিফের মৃত্যুর পেছনে কোনো শত্রুতা কাজ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না তিনি। প্রথমে ঘটনার প্রাথমিক তদন্ত সম্পন্ন করতে হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেতে হবে। এরপর সব তথ্য পর্যালোচনা করে বক্তব্য দেওয়া হবে।

তাহসিফের মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও অনুমান প্রসঙ্গেও তদন্তের আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সরবরাহে সরকার কাজ করছে। পুলিশে আরও জনবল নিয়োগের প্রক্রিয়াও চলছে।

তিনি আরও বলেন, অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের গ্রেপ্তার এবং তদন্তের ক্ষেত্রে পুলিশ কাজ করছে। কিছু ব্যতিক্রমী ঘটনা থাকতে পারে। তবে পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির ব্যবস্থা চালু রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে শৃঙ্খলার মধ্যে রেখে পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বুধবার ২৮ অক্টোবর বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে ২৮ বছর বয়সী কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ