
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার থানাপাড়ায় অভিযান চালিয়ে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জীবন ওরফে ঝন্টু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌরসভার থানাপাড়ায় জনৈক হেলাল চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবন ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করেন। তিনি আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম গ্রামের কালু কসাইয়ের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১৪৪, তারিখ ২৯ অক্টোবর ২০২৬ মূলে মামলা করা হয়েছে বলে জানানো হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

