
সামসু উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে সড়ক দু/র্ঘ/ট/না/য় বায়েজিদ রায়হান (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার আব্দুস সালামের ছেলে।
শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ফুজাইরাহ শহরে একটি মোটরসাইকেল ও ট্যাংকারবাহী লরির মধ্যে এ দু/র্ঘ/ট/না ঘটে। এ সময় মোটরসাইকেলটি লরির পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী বায়েজিদ গুরুতর আহত হন। পরে তাঁর মৃ/ত্যু হয়।
নিহত বায়েজিদ রায়হান সংযুক্ত আরব আমিরাতের ডেলিভারি প্রতিষ্ঠান ‘নুনে’ কর্মরত ছিলেন। তাঁর মৃ/ত্যু/র খবর দেশে পৌঁছালে শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃ/ত্যু/তে এলাকায় শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে।

