শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মধ্যস্থতা কার্যক্রমে এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের
/ ৬৫ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বিরোধ ও সংকট নিরসনে মধ্যস্থতার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহার এবং প্রয়োজনীয় সুরক্ষাকবচ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নিউইয়র্কের ‘তুর্কি হাউসে’ আয়োজিত ‘জাতিসংঘ গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রীপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, ‘বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সবচেয়ে কম থাকে তখন আমাদের মধ্যস্থতায় উদ্যোগী হতে হবে।’
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’-এর মতো উদ্যোগের মাধ্যমে মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণ সক্ষমতায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।
শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টায় জাতীয় মালিকানার ওপর শ্রদ্ধা বজায় রেখে তিনি বিভিন্ন রাষ্ট্র, আঞ্চলিক অংশীদার, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
এ ছাড়া শামা ওবায়েদ টেকসই অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কবার্তার ভিত্তিতে সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতিসংঘের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা জোরদার করার অনুরোধ জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ড ও তুরস্ক যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ