শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্দ একাদশের জয়
/ ৭০ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো আয়োজনে শুরু হয়েছে আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভোলাচং ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে সেন্দ একাদশ ও ইউনাইটেড একাডেমি একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচের ফল নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় সেন্দ একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩), সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া ও সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; মাহমুদা জাহান, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর; হানিফ অলি, সভাপতি, রামরাইল ইউপি বিএনপি; জহিরুল হক খোকন (ভিপি জহির), সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; হাফিজুর রহমান মোল্লা কচি, ১নং সদস্য ও সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সভাপতি, সরাইল উপজেলা বিএনপি; এ বি এম মমিনুল হক, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; আবু শামিম, মোহাম্মদ আরিফ (ভিপি শামিম), আহ্বায়ক, কৃষকদল ও সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং মাইনুল হোসেন চপলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মফিজুল কবীর মাহফুজ, মোহাম্মদ মানিক মেম্বার ও মোজাম্মেল হক খোকন, সভাপতি, জোশাহ্ ফুটবল খেলা পরিচালনা কমিটি ও ভোলাচং ফুটবল খেলা পরিচালনা কমিটির সংশ্লিষ্ট আয়োজকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, যারা খেলাধুলার আয়োজন করেন, তারা শুধু খেলার আয়োজন করেন না; এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এ এলাকায় সহজেই মাদক প্রবেশ করতে পারে উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের সব বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ