শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত ঐক্য, স্বচ্ছতা ও ইতিবাচক সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত
/ ১৪৫ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুনু খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, সহ-সভাপতি রিফাজ্জেল হোসেন ও কে. এ. মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাইরুল ইসলাম ও মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মোঃ মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক এস. এম. বিপ্লব হোসেন এবং নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ ও মোঃ সাইফুল ইসলাম উলু।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক খোন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক ও প্রভাষক শেখ শফিউজ্জামান, জামসিদুল হক মুনি, বহুরুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম এবং সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ বশিরুল আলম বলেন, “১৯৮২ সালে প্রতিষ্ঠিত আলমডাঙ্গা প্রেসক্লাবের ইতিহাসে এই প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান দায়িত্ব হবে প্রেসক্লাবের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করা।”

তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে আলমডাঙ্গা প্রেসক্লাবকে একটি আধুনিক, শক্তিশালী ও আদর্শ সাংবাদিক সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

সভা শেষে উপস্থিত সদস্যরা আলমডাঙ্গা প্রেসক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ