বিশ্ব পর্যটন দিবসে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোর পরিচিতি বাড়ানো এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য। জেলার সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়ন ও প্রচারের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরা সম্ভব। পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে এ খাত জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে।
আলোচনায় চুয়াডাঙ্গার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, জেলার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরে চুয়াডাঙ্গাকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
Share this news as a Photo Card
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ

