শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কলাপাড়ায় আইনজীবীদের সঙ্গে এবিএম মোশাররফ হোসেনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়
/ ৭১ বার
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জননেতা এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সিনিয়র সহ-সভাপতি জাফরুল্লাহ খোকন, সহ-সভাপতি মোঃ টুটু বিশ্বাস, সহ-সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম তালুকদারসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সমিতির বিভিন্ন কার্যক্রম, পেশাগত বিষয় এবং স্থানীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করেন। সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন উপস্থিত আইনজীবীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কে কেন্দ্র করে উপস্থিত আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
27 September 2026

কলাপাড়ায় আইনজীবীদের সঙ্গে এবিএম মোশাররফ হোসেনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika