শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আয়কর রিটার্নে করছাড়ের সময় আর মাত্র তিন দিন
/ ৪৭ বার
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আর মাত্র চার দিন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে চলতি অর্থবছরে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকাÑযেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে। এবারের বাজেটে নতুন এই সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে এই করছাড় নিয়ে করদাতাদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, সারা বছর ধরে অগ্রিম কর, বেতন থেকে কাটা কর কিংবা বিভিন্ন উৎসে কর পরিশোধ করলেও সেই অর্থের ওপর করছাড় মিলছে না। রিটার্ন জমা দেওয়ার সময় যে কর পরিশোধ করতে হবে, মূলত তার ওপরই এই সুবিধা প্রযোজ্য হবে।

যেভাবে পাওয়া যাবে করছাড়

ধরা যাক, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত একজন করদাতার করযোগ্য আয় হয়েছে ৭ লাখ টাকা। এর মধ্যে প্রথম ৪ লাখ টাকা করমুক্ত। বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে তাঁর করের পরিমাণ দাঁড়াল ৩০ হাজার টাকা।

তিনি যদি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিয়ে এই ৩০ হাজার টাকা কর পরিশোধ করেন, তাহলে ৫ শতাংশ হারে ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবেন। ফলে তাঁকে দিতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

অর্থাৎ, রিটার্ন জমা দেওয়ার সময় যত টাকা কর পরিশোধযোগ্য হবে, এই করছাড় মূলত সেই অর্থের ওপরই হিসাব করা হবে।

সারা বছর কর দিয়েও ছাড় নেই

নতুন নিয়মের কারণে সারা বছর নিয়মিতভাবে কর পরিশোধ করা করদাতারা কিছুটা অসুবিধায় পড়ছেন। কারণ, রিটার্ন দেওয়ার আগে যেসব কর অগ্রিম বা উৎসে কাটা হয়েছে, সেগুলোর ওপর এই ৫ শতাংশ করছাড় প্রযোজ্য হবে না।

যেমন, সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার সময় যে অগ্রিম কর কেটে রাখা হয়েছে, ব্যাংকের এফডিআরের মুনাফা তোলার সময় যে উৎসে কর কাটা হয়েছে কিংবা চাকরিজীবীদের বেতন-ভাতা থেকে প্রতি মাসে যে কর কেটে রাখা হয়েছেÑএসব অর্থের ওপর করছাড় পাওয়া যাবে না।

ফলে সারা বছর পরিশোধ করা অগ্রিম ও উৎসে কর রিটার্নের মোট কর থেকে বাদ দেওয়ার পর যে পরিমাণ কর বাকি থাকবে, করছাড় পাওয়া যাবে শুধু সেই অর্থের ওপর।

সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, এতে সারা বছর নিয়ম মেনে কর পরিশোধ করা করদাতাদের সঙ্গে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে। কারণ, যাঁরা আগেই কর পরিশোধ করেছেন, তাঁদের সেই অর্থের ওপর কোনো করছাড় নেই; অন্যদিকে রিটার্ন জমা দেওয়ার সময় কর পরিশোধকারীরা ছাড় পাচ্ছেন।

সময় বাড়লে কমবে সুবিধা, বাড়বে কর

চলতি অর্থবছরে রিটার্ন জমা দেওয়ার সময়ের ওপর ভিত্তি করে করছাড় বা অতিরিক্ত করের কাঠামো নির্ধারণ করা হয়েছে।

জুলাই থেকে সেপ্টেম্বরÑপ্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা, যেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে।

অক্টোবর থেকে ডিসেম্বরÑদ্বিতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের পুরো অর্থই দিতে হবে। এ ক্ষেত্রে কোনো করছাড় থাকবে না।

জানুয়ারি থেকে মার্চÑতৃতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এপ্রিল থেকে জুনÑ চতুর্থ প্রান্তিকে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

অর্থাৎ, সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে করছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এরপর রিটার্ন জমা দিতে গেলে ধীরে ধীরে করের বোঝা বাড়বে।

১ কোটি ৩০ লাখ টিআইএনধারী

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে।

সেপ্টেম্বরের হালনাগাদ হিসাব এখনো চূড়ান্ত করেনি এনবিআর। গত অর্থবছরে দেশে মোট ৪৯ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা হয়েছিল।

এবারও পাঁচ শ্রেণির করদাতা ছাড়া অন্য সবাইকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। ফলে শেষ সময়ে রিটার্ন জমা দেওয়ার চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

করদাতাদের জন্য এখন মূল বিষয় হলোÑ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে। এরপর এই সুবিধা আর থাকবে না; বরং নির্ধারিত সময় পেরিয়ে গেলে অতিরিক্ত কর দিতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ