শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, আনিকও ধরা
/ ৪৮ বার
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন

কুমিল্লা প্রতনিধি : কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চার সক্রিয় সদস্য রয়েছেন। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) রয়েছেন, যাকে পুলিশ গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে উল্লেখ করেছে।

১৮ থানায় একযোগে অভিযান

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং উঠতি বয়সী বখাটেদের আড্ডার স্থানগুলো চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। নগরসহ জেলার বিভিন্ন থানার আওতাধীন এসব এলাকায় শনিবার রাতে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, নিয়মিত কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটক ২৫৪ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে।

নগরে আটক ৩৭, রতন গ্রুপের চার সদস্য

শনিবার রাতে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। পুলিশ বলছে, তাদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি জড়িত এবং চারজনই রতন গ্রুপের সক্রিয় সদস্য।

আটক ব্যক্তিদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিকও রয়েছেন। তিনি নগরের ছোটরা মফিজাবাদ কলোনির বাসিন্দা এবং আবুল কাশের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, আনিক রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে। রতন আত্মগোপনে থাকায় বর্তমানে আনিকই গ্রুপটির কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি পুলিশের।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কিশোর গ্যাংয়ের আড্ডা এবং অপরাধমূলক কর্মকা-ের আশঙ্কা রয়েছেÑএমন এলাকাগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়। আটক চারজনকে রতন গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, আনিক বর্তমানে ‘আর স্কোয়াড’-এর দ্বিতীয় প্রধান হিসেবে গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।

হত্যা মামলায় আসামি ছিলেন আনিক

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে সংঘটিত একটি হত্যা মামলায় আনিক এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও গ্যাংয়ের নেতৃত্বের সঙ্গে যুক্ত হন বলে জানিয়েছে পুলিশ।

শনিবারের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের প্রত্যেকের নাম-পরিচয় ও আগের অপরাধের তথ্য যাচাই করছে পুলিশ। যাচাই শেষে অভিযোগের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা-পুলিশ।

আগের অভিযানে আটক ৬২৪

এর আগে গত বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একই ধরনের অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

 

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
28 September 2026

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, আনিকও ধরা

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika