শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সালমান মুক্তাদিরের ফেইসবুক লাইভের বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
/ ৭০ বার
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: স্টুডিও ভাঙচুর নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ফেইসবুকে যে লাইভটি করেছেন, সেটি ‘বিতর্কের জন্ম দিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। এই লাইভ বিতর্কের জন্ম দিয়েছে।”

ঢাকার ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে। সালমানের স্টুডিওর পাশাপাশি নিউ গিনির অফিসসহ আশপাশের স্থাপনা হামলাকারীদের নিশানায় ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, নিউ গিনি প্রপার্টিজের জমি নিয়ে দ্বন্দ্ব থেকে এ হামলা হয়ে থাকতে পারে। তবে কাদের মধ্যে সেই বিরোধ তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাতেই ফেইসবুক পেইজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন মুক্তদির।

ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, “একটু আগে এখানে অ্যাটাক হয়েছিলৃএই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।

“এই ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। প্লিজ আপনি কোনও টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।”

এদিকে ঘটনার পরে স্টুডিওতে আসা সালমান মুক্তাদির বলেন, “একটা শুটে কত খরচ হয় আপনারা জানেন। সেখানে ৩০-৪০টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হতে পারেÑএটা যদি চোখ বন্ধ করেও কিছু একটা ধারণা করা হয়…।

“আমি ভাবছিলাম আমার প্রতি শত্রুতা, বাট দেখলাম যে পুরা প্রজেক্টেই ওরা হামলা করছে। সো প্রজেক্ট রিলেটেড কিছুই হইছেÑএতটুক আমি শিওর।”

রোববার দুপুর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তাদিরের লাইভে তোলা অভিযোগের বিষয়ে মন্ত্রী কথা বলছিলেন।

তিনি বলেন, ‘‘তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন ‘চাইলে দিতেন’। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছেÑএটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।’’

প্রাথমিক তদন্তের বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘এখানে একটা ডিসপিউটেড ল্যান্ড আছে, সম্ভবত ৩৫ কাঠার একটা ডিসপিউটেড ল্যান্ড। যেখানে দুই পক্ষ এই জায়গা-জমি নিয়ে তাদের বিরোধ আছে। এক পক্ষ একটা বিল্ডার, আর এক পক্ষ হচ্ছে একজন সিনিয়র সামরিক অফিসার, অবসরে যাওয়া। আমাদের প্রাথমিক রিপোর্ট অনুসারে সামরিক কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে এটা দখল করতে গিয়েছে। এবং গিয়ে সেখানে অনেক ভাঙচুর করেছে।’’

তিনি আরো বলেন, ‘‘আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে ‘গণতন্ত্র’, ‘বাক স্বাধীনতা’। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক যিনি অভিযোগটা ফেইসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। আর এই ঘটনাটায় তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি।’’

সালাহউদ্দিন বলেন, ‘‘আমরা একটা প্রাথমিক তদন্ত করেছি। এটা খুবই সংক্ষিপ্ত। এটা আরও বিস্তারিত তদন্ত করতে হবে। এবং এ বিষয়ে মামলা, জিডি এই আইনগত প্রক্রিয়া চালু আছে। হয়ত খুব শিগগিরই মামলা হতে পারে, এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। এই ঘটনাস্থল হচ্ছে মানিকদী নামপাড়া। ক্যান্টমেন্ট থানার অন্তর্গত।’’

সালমান মুক্তাদিরের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘তার একটা স্থাপনা ছিল টিনশেডের। ওইখানে সম্ভবত বিভিন্ন কনটেন্ট ক্রিয়েশনের কাজ হত, যেটুকু জেনেছি। ওখানেও বেশ কিছু ভাঙচুর হয়েছে, আমি এটা ভিডিওতে দেখলাম। এ বিষয়ে তার পক্ষ থেকেও কোনো মামলা করা হয়নি। ফেইসবুকে লাইভে এসে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, সেটা বিতর্কের জন্ম দিয়েছে।’

‘‘বিএনপি চাঁদাবাজ দল, এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই। যদি তিনি কোনো মামলা করেন স্পেসিফিক, সেটা তদন্ত হবে। আর বিতর্কিত এই জায়গা নিয়ে, ডিসপিউটেড ল্যান্ড নিয়ে উভয় পক্ষের মধ্যে যে সংঘর্ষটা হয়েছে বা দখল-বেদখলের ঘটনা হয়েছে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’’

পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সেখানে গিয়েছিল বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমত। এ ঘটনায় ৩ জন গ্রেপ্তার হয়েছে।

“কিছু আলামত উদ্ধার হয়েছে, গুলির খোসা-টোসা পাওয়া গেছে। আর কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এ বিষয়ে যেহেতু বিষয়টি তদন্তাধীন এবং মামলা দায়ের হবে বলে জেনেছি, তখন সে বিষয়ে অগ্রগতি পরে জানানো যাবে।”

 

 

 

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ