শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে থাকবে না এনসিপি: আখতার হোসেন
/ ৩৭ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সরকারের কোনো ধরনের একতরফা সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, কোনো চাপিয়ে দেওয়া প্রক্রিয়ায় নয়, জনগণের প্রত্যক্ষ অভিপ্রায় ও জনরায়ের ভিত্তিতেই দেশের সংবিধান সংস্কার করতে হবে।

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আখতার হোসেন। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব। আখতার হোসেন বলেন, সমাজে পারস্পরিক আন্তঃসম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর সক্ষমতা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।

মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং জনআস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ঢেলে সাজানোর দাবি জানান তিনি। একই সঙ্গে সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের মতামত ও প্রত্যক্ষ জনরায়ের প্রতিফলন নিশ্চিত করার ওপর জোর দেন এনসিপির এই নেতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ