
মোহাম্মদ জহির উল্লাহ, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ভোলাচং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ২০২৬ ইং”এর পঞ্চম ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে মোহাম্মদপুর চৌধুরী বাড়ি ফুটবল ক্লাব।
ম্যাচে প্রতিপক্ষ উলচাপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশকে ১ ০ গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, করেছে মোহাম্মদপুর চৌধুরী বাড়ি ফুটবল ক্লাব।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে উভয় দলই গোলের সুযোগ তৈরি করে। তবে ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায়, মোহাম্মদপুর চৌধুরী বাড়ি ফুটবল ক্লাবের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, এবং তাদের দুর্দান্ত জয় এনে দেয়।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশের, দর্শকদের মাঝে ব্যাপক উল্লাস ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

