মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ফের হামলার হুমকি হুতিদের
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে হামলার পর বুধবার নতুন করে এই হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। এতে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

হুতিদের দাবি, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর স্থাপনা, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের একটি আরামকো শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। তবে এসব হামলা কখন চালানো হয়েছে, তা জানায়নি তারা।

এক বিবৃতিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী কোম্পানি, বেসামরিক নাগরিক ও কর্মীদের বিমানবন্দর এবং তেল স্থাপনা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে হুতিরা। এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু বলেও ঘোষণা করেছে গোষ্ঠীটি।

এদিকে, বুধবার রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ সময় সৌদি রাজধানীতে কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এর আগে সম্ভাব্য আকাশপথের হামলার আশঙ্কায় রিয়াদে সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে বিকট শব্দের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আরামকোর সদর দপ্তরে হামলায় সীমিত পরিসরে আগুন লাগে। এতে কেউ হতাহত হননি। তবে রয়টার্সকে দেওয়া এক কোম্পানি সূত্রের তথ্য অনুযায়ী, সদর দপ্তর কমপ্লেক্সের একটি অফিস ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং ভবনটির ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

ধাহরানে অবস্থিত আরামকোর এই কমপ্লেক্স থেকে তেল উত্তোলন, পাইপলাইন, শোধনাগার ও রপ্তানি টার্মিনালসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। ফলে এ ধরনের স্থাপনায় হামলার হুমকি সৌদি আরবের জ্বালানি খাতের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে।

ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে হুতিদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করেছিল সৌদি আরব। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাতের প্রভাবে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে।

হুতিরা বলছে, ইয়েমেনের সরকারি বাহিনীকে সৌদি আরবের সমর্থনের জবাবেই তারা হামলা চালাচ্ছে। অন্যদিকে, সৌদি আরবে হামলা বাড়তে থাকায় দেশটির নিরাপত্তা, বিমান চলাচল এবং তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতি বহুমুখী করার পরিকল্পনা নতুন চাপের মুখে পড়তে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ