মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও উইনসেরেক্সসহ গ্রেপ্তার ২
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে দর্শনা থানাধীন ঘুঘুডাঙ্গা গ্রামের তালতলাপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের হুর নবীর ছেলে মো. ইয়াছিন আলী (২৮) এবং দক্ষিণ চাঁদপুরের সিএন্ডবি পাড়ার মৃত সিদ্দিক আলীর ছেলে মো. মাহাবুল হোসেন (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবিরসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঘুঘুডাঙ্গা গ্রামের তালতলাপাড়ার মোছা. খাতন (৩৪) নামের এক নারীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর থেকে ইয়াছিন আলী ও মাহাবুল হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার ও দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের উৎস, এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না এবং মাদক সরবরাহের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ