মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদন
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কুষ্টিয়া জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল খন্দকারের সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক এবি ফরিদ আহমেদ কুষ্টিয়া জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে মো. নাসির উদ্দীন সরকারকে সভাপতি এবং মনির হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটি অনুমোদনের পর কুষ্টিয়া জেলা বাউল দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল খন্দকার নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কুষ্টিয়া জেলা কমিটির অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ